,

পাল্টা হামলায় ২৯ আফগান সেনা-পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানদের হামলায় দেশটির ২৯ সেনা ও পুলিশ নিহত হয়েছে।

সরকারি বাহিনীর স্থল ও বিমান হামলায় অর্ধ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হওয়ার পর তাদের পাল্টা হামলায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য নিহত হন। খবর রয়টার্সের।

তালেবানরা সোমবার রাতে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পাল আ খুমরি শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করে বলে প্রাদেশিক পরিষদের প্রধান সাফদর মুহসেনি জানিয়েছেন।

এর পর মঙ্গলবার রাতে তারা কুন্দুজের কয়েকটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে সেখানে সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হন।

এসব হামলার দায় স্বীকার করেছে তালেবান। কুন্দুজের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৫ সদস্য ও বাঘলানের হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।

এসব হামলা-পাল্টা হামলায় কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান মধ্যস্থতাকারীদের শান্তি আলোচনায় আবারও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

দোহার আলোচনার সঙ্গে জড়িতরা জানিয়েছেন, মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধ করতে এবং আফগানিস্তানের সরকারি স্থাপনা ও বাহিনীগুলোর ওপর হামলা কমিয়ে দেয়ার বিষয়ে তালেবানরা রাজি হয়েছে; কিন্তু তার পরও তালেবানের সঙ্গে আফগান বাহিনীগুলোর সংঘাত বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গজনিতে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় বিধ্বস্ত মার্কিন বিমানের কাছে যাওয়ার চেষ্টা করলে সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরে মার্কিন বাহিনী ঘটনাস্থলে গিয়ে সামরিক বাহিনীর দুই সদস্যের মৃতদেহ ও বিধ্বস্ত বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা