,

৬০ টাকার লটারিতে কোটিপতি গাড়িচালক

news-image

অনলাইন ডেস্ক : ব্যবসায়ী এক ব্যক্তির গাড়ি চালিয়ে কোনোভাবে সংসার চলতো। তবে ধনী হওয়ার সুপ্ত বাসনা ছিল মনে। তাই ভাগ্য ফেরাতে প্রায়ই লটারির টিকিট কিনতেন শেখ রূপেশ। অবশেষে গত মঙ্গলবার সত্যিই ভাগ্য খুলে গেল তার। এক-দুই লাখ নয়, লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি হলেন ভারতের পূর্ব বর্ধমানের গলসির আসকরণ গ্রামের রূপেশ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় গলসি বাজারের একটি দোকান থেকে ৬০ টাকার লটারির টিকিট কেনেন রূপেশ। এরপর কাজ শেষে রাতে বাড়িতে ফিরে মোবাইলে লটারির নম্বর মেলাতে যান তিনি। সেই সময়ই চক্ষুচড়ক গাছ!

রূপেশ দেখেন যে, প্রথম পুরস্কারের টিকিট রয়েছে তার হাতেই। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কিছু সময় দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন, পরে গাড়ির মালিককে বিষয়টি জানান রূপেশ।

তার পরামর্শে গতকাল বুধবার সকাল পর্যন্ত কাউকে না জানিয়ে সরাসরি একটি ব্যাংকে যোগাযোগ করেন। এদিন কাগজপত্র তৈরি করে টাকা পাওয়ার ব্যবস্থা করেন তিনি। তারপর প্রকাশ্যে আসে পুরো বিষয়।

রূপেশ বলেন, ‘লটারির ফলাফল মেলানোর পর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না প্রথম পুরস্কার কোটি টাকা পেয়েছি। কী আনন্দ হচ্ছিল বোঝাতে পারবো না।’

রূপেশের স্ত্রী সোনালি বেগম জানান, স্বামীর সামান্য রোজগারে সংসার চলে। লটারির ওই টাকা পেলে সংসারের সুরাহা হবে।

কী করবেন ওই টাকায়-এমন উত্তরে রূপেশ জানান, জমি কিনবেন, ভালো বাড়ি করবেন। বাকি টাকা গচ্ছিত থাকবে ভবিষ্যতের জন্য। বছরের প্রথমেই যে এমন উপহার হাতে আসবে, তা এখনো বিশ্বাস করতে পারছেন না রূপেশ ও তার পরিবার।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান