সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় নিলেন নাদাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই সেটেই পিছিয়ে পড়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন তৃতীয় সেটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যখন সেটটি জিতলেন নাদাল, তখন স্প্যানিশ তারকার পক্ষে বাজি ধরার অনেক লোকই ছিলেন। প্রতিপক্ষের হাতের মুঠোয় চলে যাওয়া অনেক ম্যাচই যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বের করে এনেছেন। কিন্তু সব দিনই যে একই রকম হয়! এবার পারলেন না নাদাল। অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে হেরে গেলেন ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/৪), ৪-৬, ৭-৬ (৮/৭) গেমে। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন থিম।

এর আগে মেলবোর্ন পার্কে ছয়বার খেললেও একটি বারও চতুর্থ রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি থিম। কিন্তু এবার শেষ আট ছাড়িয়ে উঠে গেলেন সেমিফাইনালে। অবশ্য থিম এর আগে দুটি ফাইনালও খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে ( ২০১৮ ও ২০১৯)। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবে আলেক্সান্দার জভেরভের, যিনি শেষ আটে সুইজারল্যান্ডের স্তান ভাভরিঙ্কাকে হারিয়ে প্রথম বারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী