,

শাহরুখের বোন পাকিস্তানে মারা গেলেন

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে মারা গেলেন বলিউড তারকা শাহরুখ খানের চাচাতো বোন নূর জাহান। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। নূর জাহান তাঁর শহরের একজন কাউন্সিলর ছিলেন। তাঁর পাশের শহরের কাউন্সিলের সদস্য মিয়ান জুলফিকার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নূর জাহানের স্বামী আসিফ বোরহান পাকিস্তানি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন নূর জাহান। অবশেষে ২৮ জানুয়ারি ক্যানসারের কাছে হার মেনে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।

২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন। শহর ও জেলায় নামডাক ছিল কাউন্সিলর নূর জাহানের। পেশোয়ারের সাবেক জেলা প্রশাসকও ছিলেন তিনি।

রাজনীতিতে তাঁর অবস্থান বেশ সক্রিয় ছিল বলে জানা যায়। ১৯৯৭ ও ২০১১ সালে দুবার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। শাহরুখের বাড়ি মান্নাতেও থেকেছেন তিনি। ভাইয়ের সঙ্গে গভীর সম্পর্ক ছিল নূর জাহানের। প্রথমবার তাঁর স্বামীকে সঙ্গে এনেছিলেন। পরেরবার একাই এসেছিলেন তিনি। সীমান্তের ওপারে থেকেও এ দেশের নিকটাত্মীয়দের সঙ্গে ভালো যোগাযোগ ছিল নূর জাহানের।

১৯৪৭ সালে দেশভাগের পর শাহরুখের পরিবার ও তাঁর চাচা (নূর জাহানের বাবার পরিবার) পাকিস্তানে স্থায়ী হন। এর আগে ভারতেই থাকতেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর