,

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আক্রান্ত প্রায় ৬ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩১ টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩২। খবর সিনহুয়ার

এ ভাইরাসে আক্রান্ত মৃতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি এবং তাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনাভাইরাস ঠেকাতে একটি বিশেষ চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে।

এছাড়া ভাইরাসটির বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে চীন। চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে শহরটি এখনও লকডাউন রয়েছে।

করোনাভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং এর কোনও নির্দিষ্ট ভ্যাকসিন নেই।

চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর