,

ভক্তের মোবাইল ছুড়ে ফেললেন সালমান! ভিডিও

news-image

প্রিয় সুপারস্টারকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভক্ত। সালমান খান বিমানবন্দর থেকে বের হতেই দৌঁড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন ভাইজান। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন তিনি।

‘রাধে’র শুটিংয়ের জন্য গোয়া গিয়েছিলেন ভাইজান। গোয়া বিমানবন্দরের ঘটেছে ওই ঘটনা। সালমান বিমানবন্দর থেকে বেরোচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই আগে থেকেই ফোটোশিকারিরা ভিড় করেছিলেন সেখানে। তাদেরই একজনের ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।

সোশ্যাল মিডিয়ায় সালমানের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তেই ফ্যানদের মধ্যেও তৈরি হয়েছে মতবিরোধ। কেউ বলছেন, ভাইজান যা করেছেন বেশ করেছেন। সম্মতি না নিয়ে ছবি তোলার কী আছে? ফিল্মস্টার বলে কি তাদের কোনও ব্যক্তিগত জীবন নেই?

অন্যদিকে কেউ কেউ বলছেন, ভক্তের এ রকম ব্যবহার করা মোটেই উচিত হয়নি। কিন্তু পাশাপাশি ভাইজানও ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর