,

পাকিস্তানে বিস্ফোরণে কারখানার ছাদ ধস, ১১ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন। নিহতদের মধ্যে শ্রমিকরাসহ ওই কারখানার ৪৫ বছর বয়সী মালিকও রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। আশপাসের স্থান বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। অনেকেই প্রথমে বিষয়টিকে ভূমিকম্প ভাবেন। কেউ বা জঙ্গি হামলাও মনে করেন।

বিস্ফোরণে তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানার ছাদ ধসে পড়ে। তারপরেই আগুনের লেলিহান শিখা কারখানাটিকে গ্রাস করে। ওই সময় ১৫ জন শ্রমিক কারখানাটিকে কাজ করছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার কাজ চলছে জানিয়ে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে নয়, মাথায় ছাদ ভেঙে পড়ায় ১১ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত দুই জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা