,

ইমরানের হাসিতে নারী মন্ত্রী ফেঁসেছেন!

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হাসি ও শরীরী ভাষায় মজেছেন তারই মন্ত্রিসভার এক নারী সদস্য। তিনি দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল ওয়াজির।

তিনি নিজেই এক সাক্ষাৎকারে ইমরান খানের হাসি ও শরীরী ভাষার ভূয়সী প্রশংসা করেন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা।

এনডিটিভি ও জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও সাক্ষাৎকারে কোন রাখঢাক না করেই ইমরান খানের নানা গুণের প্রশংসা করেন ৩৫ বছর বয়সী জারতাজ গুল।

তিনি বলেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরী ভাষা নিয়ে কথা বলতে চান, তবে আমি মনে করি তিনি অন্যতম সেরা। তিনি একজন ক্যারিশমাটিক মানুষ।’

জারতাজ গুল আরও বলেন, ”যখন কোনো সমস্যা তৈরি হয় বা আমরা সমস্যায় পড়ি অথবা কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, তখনই ঘরে ঢুকে তার (ইমরান) ‘খুনে হাসি’ ও ক্যারিশমায় আমাদের সমস্যা অনেকখানি মিটে যায়।”

তার সাক্ষাৎকারের ওই ভিডিও ভাইরাল হতে অবশ্য মোটেও সময় লাগেনি। তবে অনেকেই প্রতিমন্ত্রী জারতাজ গুলের বক্তব্য ভালোভাবে নেননি। এক মন্ত্রী তো জারতাজ গুলকে কটাক্ষ করে টুইটারে লেখেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানকে বলিউডের সালমান খান বানাতে চাইছেন।’

সমালোচনাকারীদের মন্তব্য, যখন দেশের অর্থনীতি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য পণ্যের দাম আকাশছোঁয়া। আটা-ময়দা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ রুপিতে। তখন দেশের মন্ত্রীদের এসব নিয়ে মাথাব্যাথা নেই। তারা ব্যস্ত প্রধানমন্ত্রী হাসি নিয়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান