সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনসাররা রোমান সানাকে ল্যান্সনায়েক পদ দিয়ে সম্মানিত করেছে

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ আনসারের যোগ দিয়েছিলেন রোমান সানা। দেশের নাম্বার ওয়ান এই আরচার আজ নিজ সংস্থা থেকে পেয়েছেন দারুণ এক সম্মান।

ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পাওয়ার পুরস্কার হিসেবে বাংলাদেশ আনসার রোমান সানাকে ল্যান্সনায়েক পদ দিয়ে এই সম্মান দিয়েছেন। মঙ্গলবার সকালে খিলগাঁও বাংলাদেশ আনসারের হেড কোয়ার্টারে রোমান সানাকে ল্যান্সনায়কের ব্যাজ পরিয়ে দেয়া হয়।

‘৬ বছর ধরে এ প্রতিষ্ঠানে চাকরি করছি। আজ আমাকে অনেক সম্মান দেয়া হয়েছে। এতে আমি যে কত খুশি, তা ভাষায় প্রকাশ করার মত নয়। আমার দারুণ ভালো লাগছে। মনে হয়েছে আমার প্রতিষ্ঠান ও দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। তবে এই সম্মান পাওয়ার পর আমার দায়িত্বও বেড়ে গেলো। আগামীতে আামাকে আরো ভালো করতে হবে’- পদদোন্নতি পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলছিলেন অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা এই দেশসেরা আরচার।

আরচারিতে রোমান সানার অভিষেক ২০১০ সালে। ওই বছরই তিনি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৩ সালে বাংলাদেশ গেমসে দুটি স্বর্ণ জিতে প্রথম লাইমটাইটে আসেন।

এরপর আর পেছনে তাকাননি খুলনার এই তীরন্দাজ। সর্বশেষ গত বছর জুনে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়ে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করে দেশের জন্য বয়ে আনেন দারুণ সম্মান। গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণজয়ী আরচার বললেন, ‘আনসার আমাকে এই সম্মান দেয়ায় আমি দারুণভাবে অনুপ্রাণিত।’

রোমান সানা কয়েকদিন আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে হারিয়ে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী