,

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬; আক্রান্ত ৪ সহস্রাধিক

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনা কর্তৃপক্ষ এ তথ্য এ তথ্য জানিয়েছে।

চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটি ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণ বিধিনিষেধ আরও জোরদার করেছে।

জানা গেছে, সিঙ্গাপুর ও জার্মানিতেও এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। পুরো চীনজুড়ে বেশ কয়েকটি বড় শহর গণপরিবহন ব্যবস্থা স্থগিত করেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে,জুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং।

করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হয়েছে। এই ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সূত্র : বিবিসি, ইনডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির