,

পরীমনি যোগ দিলেন পুলিশে!

news-image

বিনোদন প্রতিবেদক : দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ে পুলিশ হবেন বলে স্বপ্ন দেখতেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু ভাগ্যগুণে বনে যান রূপালি পর্দার নায়িকা। অধরা রয়ে গেল সেই স্বপ্ন।

তবে সেই স্বপ্ন বাস্তবে সম্ভব না হলেও এবার অভিনয়ের জন্য পূরণ হলো। আজ সোমবার এফডিসিতে পুলিশের পোশাকেই দেখা গেল ঢাকাই ছবির এই নায়িকাকে। অভিনয় করছেন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’-তে। তাকে দেখা যাবে সজলের বিপরীতে।

পরীমনি বলেন, ‘পুলিশ হওয়ার ইচ্ছে ছিলো বহুদিনের। পুলিশের পোশাকের একটা সম্মান আছে। বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। আর এই পোশাক পরে আমি সম্মান পাবো আমার দর্শকদের। বিষয়টি বেশ ভালো লাগছে।’

‘পাফ ড্যাডি’ সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সহিদ উন নবী। ওয়েব সিরিজটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সজল-পরী ছাড়াও এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।

ওয়েব সিরিজটি ১০ পর্বে হওয়ার কথা থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য ৭ পর্বে শেষ হচ্ছে এটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর