সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে বেঁচে গেল টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই। কিন্তু লাহোরে বৃষ্টির কারণে ম্যাচের টস পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়। এতেই ধবলধোলাই হওয়ার লজ্জা থেকে বেঁচে যান মাহমুদউল্লাহ রিয়াদরা।

আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার সময় নির্ধারণ ছিল দুপুর আড়াইটায়। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় দেওয়া হয়েছিল ৫টা ৩০ মিনিট। ওই সময়ে শুরু হলে খেলা হবে পাঁচ ওভারে। এর আগে যদি শুরু করা সম্ভব হয় তাহলে ওভার সংখ্যাও বাড়বে। কিন্তু বৃষ্টি আরও প্রবলভাবে শুরু হওয়াতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তিন ধাপের পাকিস্তান সফরের প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারে ৫ উইকেট ও ৯ উইকেটে। শেষ ম্যাচটি বাতিল হয় বৃষ্টির কারণে।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন