সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় গাড়িচাপায় এসএসসি শিক্ষার্থী নিহত : সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় ওয়াসার গাড়িচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম আবির হোসেন। সে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুর্ঘটনার পর গাড়ির চালককে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার মো. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে ওয়ারীর, ৫৩/৪ জয়কালী মন্দির এলাকায় পরিবারের সাথে থাকতো।
তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, আজ তার স্কুলে একটি অনুষ্ঠান ছিল। আবির সে অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বলধা গার্ডেনের পাশে ওয়াসার একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে ওয়ারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের। ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে ঘটনায় জড়িত গাড়িচালকের বিচার দাবি করছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে