,

ইসরাইলি ইহুদিরা সৌদি ভ্রমণের অনুমোদন পেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলিদের সৌদি আরবে সফরের অনুমতি দিয়ে রোববার (২৬ জানুয়ারি) একটি নির্দেশনায় সই করেছেন ইহুদিবাদী রাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়া ডেরাই। এর মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালাতে রিয়াদে যেতে পারবেন ইসরাইলি ইহুদিরা। এ ঘোষণা সৌদি আরবের সঙ্গে ইসরাইলের উষ্ণ সম্পর্কের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে।

যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইলের ইতিহাসে এই প্রথমবারের মতো নাগরিকরা সৌদি ভ্রমণের সুযোগ পেল। নিউ ইয়র্ক টাইমস, হারিৎস ও মিডিল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য জানা গেছে।

এখন থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরাইলিরা সৌদি আরবে ৯ দিন পর্যন্ত সফর করতে পারবেন। এছাড়া অবৈধ রাষ্ট্রটির ভিসায় হজ ও ওমরাহ পালনেও তাদের সামনে কোনো বাধা থাকলো না। তবে উপসাগরীয় দেশটির কর্মকর্তাদের আমন্ত্রণ সাপেক্ষেই তারা সেখানে যেতে পারবেন বলে খবরে দাবি করা হচ্ছে।

নতুন এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সমর্থন এই পরিকল্পনাকে গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বৈরিতা থেকেই দুই দেশের সম্পর্কের এই মাখামাখি। এর আগে আরব রাষ্ট্রটির সঙ্গে পরোক্ষ সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার বড়াই করতে দেখা গেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে। কেবল মিসর ও জর্ডানের সঙ্গে ইসরাইলের শান্তিচুক্তি রয়েছে।

প্রকাশ্য এই অনুমোদন আসার আগেই বহু ইহুদি সৌদি আরব সফর করেছেন বলে মনে করা হচ্ছে। এর আগে দেশটিতে যেতে হলে তাদের বিদেশি পাসপোর্ট কিংবা বিশেষ অনুমোদন নিতে হতো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা