সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলও জেতাতে পারলো না জুভেন্টাসকে

news-image

স্পোর্টস ডেস্ক : সেরি আয় উড়তে থাকা জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে নাপোলি। রোনালদো টানা অষ্টম ম্যাচে গোল করলেও তার দল হেরে গেছে ২-১ ব্যবধানে।

নাপোলি এদিন দ্বিতীয়ার্ধে পোলিশ মিডফিল্ডার পিয়তর জিয়েলিনেস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে। রোনালদো গোল করেন ইনজুরি টাইমে।

ঘরের মাঠে টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেল নাপোলি। সব মিলে শেষ ১৩ লিগ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে লিগে টানা চার জয়ের পর হারের স্বাদ পেল জুভেন্টাস। আসরে এটি তাদের দ্বিতীয় পরাজয়।

নিশ্চিত হারের মুখে থাকা জুভেন্টাস সান্ত্বনার গোল পায় নির্ধারিত সময়ের শেষ মিনিটে। বেন্তানকুরের বাড়ানো বল কাছের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন রোনালদো। লিগে এটি পর্তুগিজ তারকার ১৭তম গোল। সব মিলে গোল হলো ২০টি।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট জুভেন্টাসের। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান।

২৭ পয়েন্ট নিয়ে তালিকার দশে নাপোলি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে