,

‘আমার বিছানায় কার্তিক আরিয়ানকে দেখলে অবাক হবো না’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা। হিন্দি ছবির রঙিন পর্দায় উপস্থিত হওয়ার আগেই ‘সাহসী’ মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জানায়, ‘জওয়ানি জানেমান’ নামের সিনেমায় অভিনয় করেছেন আলাইয়া ফার্নিচারওয়ালা। মুক্তি প্রতিক্ষীত এ ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান ও টাব্বু। সম্প্রতি একটি টকশো’তে হাজির হন আলাইয়া, সেখানেই ‘সাহসী’ সব কথাবার্তা বলেন তিনি।

শোতে বলিউডের হালের অন্যতম ক্রেজ কার্তিক আরিয়ান সম্পর্কে বলতে গিয়ে আলাইয়া বলেন, ‘লাভ আজ কাল সিনেমার ট্রেলারে কার্তিক ও সারার মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য দেখার পরে কার্তিক আরিয়ানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই।’

যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখেন আপনার বিছানায় কার্তিক শুয়ে রয়েছেন, তবে কেমন হবে জানতে চাইলে আলাইয়া বলেন, ‘আমি ঘুম থেকে উঠে কার্তিক আরিয়ানকে আমার বিছানায় পেলে অবাক হব না।’

এই অভিনেত্রী বলেন, ‘আমার সমসাময়িকদের সবার ক্যারিয়ার গ্রাফ খুব ভালো করে দেখি।’

শো’টির ‘কিল, ম্যারি, হুক-আপ’ বিভাগে আলাইয়া বলেন, ‘আমি বরুণ ধাওয়ানকে বিয়ে করতাম, কার্তিকের সঙ্গে প্রেম করতাম আর ঈশান খট্টরকে মেরে ফেলতাম।’

সমলিঙ্গের বিষয়ে এই বিভাগে অভিনেত্রী বলেন, ‘আমি সারা আলি খানকে বিয়ে করতাম, জাহ্নবী কাপুরের সঙ্গে প্রেম করতাম আর অনন্যা পান্ডেকে মেরে ফেলতাম।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর