,

পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাস হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গেও বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস হচ্ছে।

২৭ জানুয়ারি রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ প্রত্যাহারের প্রস্তাব পাস করাতে চলেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

শুরু থেকেই সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে আসছেন মমতা। সিএএ নিয়ে আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার দুপুর ২টা নাগাদ রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মমতা। সব রাজনৈতিক দলকেই এ প্রস্তাব সমর্থনের অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

সিএএ কিছুতেই প্রত্যাহার করা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুশিয়ারি দেয়ার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা প্রস্তাবটি পাসে বদ্ধপরিকর হন বলে জানা গেছে।

এর আগে শনিবার কেরালা, পাঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে রাজস্থান।

আইনটিকে বৈষম্যমূলক অ্যাখ্যা দিয়ে গত কয়েক মাস ধরেই ভারতজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধীদলই আইনটির বিপক্ষে অবস্থান নিয়েছে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ দেয়ার আবেদন খারিজ করে দেয়। আদালত বলেছে যে তারা সরকার পক্ষের জবাব না শুনে সিএএ নিয়ে কোনও স্থগিতাদেশ দেবে না। আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা