সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ হারের কারণ জানালেন টাইগার কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার একদিনের ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে টি-টোয়েন্টি মেজাজেই ১৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান করে জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাবর আজমের দল।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের পেছনে অনভিজ্ঞতাকেই দুষলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। স্কিল নিয়ে কাজ করতে হবে অনেক বেশি, জানান টাইগার হেডকোচ। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে এড়াতে চান হোয়াইটওয়াশ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারের পর রাসেল ডমিঙ্গো বলেন, ‘ম্যাচের ফলাফল নিয়ে যদি বলেন আমি অবশ্যই হতাশ। প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র‌্যাকিংয়ের ১ নম্বর দল, আমরা র‌্যাংকিংয়ের ৯ নম্বর দল। পার্থক্যটা স্পষ্ট। দুই দলের মধ্যে পার্থক্যটা অনেক। সেটা স্কিল হোক আর অভিজ্ঞতা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি পাকিস্তান ডিফেন্ড করাতে কতটা ভালো। তাদের ডেথ বোলিংটা বেশ ভালো। প্রথম দুই ম্যাচে পরিকল্পনা কাজে আসেনি। ব্যর্থ হয়েছি আমরা। শেষ ম্যাচটায় অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা। লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো।’

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন