,

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

news-image

অনলাইন ডেস্ক : ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আজ রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরা এমন খবর প্রকাশ করেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুন করে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, ১ কোটি ১০ লাখ মানুষের এ শহরে নতুন করে সাতজনের মৃত্যু এবং ৪৬ জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে হুবেইর উত্তর সীমান্তের হেনা প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো সাংহাই শহরেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মারা গেছে।

এরই মধ্যে চীন সরকার উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের নতুন বছর উদযাপনের সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। গতকাল শনিবার নতুন করে প্রদেশটির ১৮টি শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে প্রদেশটির পাঁচ কোটি ৬০ লাখ মানুষ। প্রদেশটির রাজধানী উহানে মোতায়েন করা হয়েছে চীনা সেনাবাহিনীর ৪৫০টি মেডিকেল টিম।

গত ডিসেম্বরে উহানে করোনাভাইরাস ধরা পড়ে। শনিবার চাইনিজ নববর্ষ উদযাপন শুরু হওয়ার কথা থাকলেও দেশটির বিভিন্ন শহরে তা বাতিল করা হয়েছে। এই নববর্ষ চীনের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান। এদিন মানুষ লাইন দেয় ওষুধের দোকানগুলোতে। বিশেষ করে কর্মজীবী মানুষকে মাস্ক, পূর্ণাঙ্গ শরীর ঢাকার স্যুট ও সার্জিক্যাল গ্লাভস কিনতে দেখা গেছে।

তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন। এরই মধ্যে আক্রান্তদের চিকিৎসায় নতুন একটি হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে ২৫ হাজার বর্গফুটের হাসপাতালটি রোগীদের চিকিৎসাসেবায় কাজ শুরু করবে। যাতে শয্যা থাকবে এক হাজার। এ ছাড়া আরও একটি হাসপাতাল তৈরি করা হবে যাতে ১৩শ রোগীর ধারণ ক্ষমতা থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা