,

দেবের নায়িকা হলেন ঈশা

news-image

বিনোদন ডেস্ক : বাঙালি আর ফুটবল মানেই আবেগ, নস্টালজিয়া। আর সেই গল্পেই এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ছবির নাম ‘গোলন্দাজ’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলের জনক নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে যে দেব অভিনয় করবেন তা সবারই জানা।

এবার জানা গেল এই ছবিতে কারা কারা অভিনয় করছেন সবার নাম। ছবিতে দেবের নায়িকা হয়ে পর্দায় আসতে যাচ্ছেন ঈশা সাহা। ঈশাকে দেখা যাবে দেব অর্থাৎ নাগেন্দ্রর স্ত্রীর চরিত্রে। শোভাবাজারের রানী কমলিনীর ভূমিকায় হাজির হবেন তিনি। নাগেন্দ্রর সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন কমলিনীই।

দেব-ঈশা ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাশিস রায়, অ্যালেক্স, নীল, জয়দীপ মুখোপাধ্যায় প্রমুখ। ইন্দ্রাশিস রায়কে দেখা যাবে জিতেন্দ্রর চরিত্র। নির্ভীক, সাহসী জিতেন্দ্রর মাতৃভূমির প্রতি টানই তাঁকে ব্রিটিশ বিরোধী করে তোলে। আমেরিকান অভিনেতা অ্যালেক্স ও নীল অভিনয় করছেন মেজর জ্যাকসনের ভূমিকায়। সেই সময়ের অন্যতম সফল ব্রিটিশ ফুটবল দল ইস্ট সারের অধিনায়ক এবং অত্যন্ত দক্ষ ফুটবলার ছিলেন জ্যাকসন।নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন শ্রীকান্ত আচার্য।

সূর্যকুমারের দাদা প্রসন্নকুমার সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন পরিচালক ও অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়। যিনি সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ ও ছিলেন। জন ভট্টাচার্য নগেন্দ্রপ্রসাদের অনুজ ও বন্ধু বিনোদের ভূমিকায় অভিনয় করছেন। বিনোদ আবার দক্ষ ফুটবলারও। আরেক অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করছেন নবাঙ্কুরের ভূমিকায়, যে প্রতি মুহূর্তে নগেন্দ্রপ্রসাদকে নিত্য নতুন চ্যালেঞ্জের মধ্যে ফেলে । ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নাড়ু। যে নগেন্দ্রপ্রসাদের ছোটবেলার বন্ধু। যদিও নাড়ুর চরিত্রে কে অভিনয় করছেন তা ঠিক হয়নি।

জানা যায়, আগামী ২৬ জানুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে ছবির চরিত্রদের ফার্স্টলুক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর