সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদী রাঙা ববি

news-image

বিনোদন প্রতিবেদক : বড় কোনো উৎসবকে সামনে রেখেই সাধারণতো মেহেদিতে হাত রাঙায় মেয়েরা। ঈদের আগে কিংবা বিয়ের হলুদ অনুষ্ঠানেও মেহেদির রঙে রঙিন হয়ে ওঠে সবাই। সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির কয়েকটি মেহেদি রাঙা ছবি প্রকাশ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ববির মেহেদি রাঙা হাতের ছবি। তার ছবিগুলো দেখে কৌতূহলী তার ভক্তরা। জানা গেছে, ‘এলিট মেহেদি’র নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাকিব আহমেদ। বিজ্ঞাপনটির কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ ও জেমি মাহমুদ। এর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা। মিউজিক করেছেন আবরাল সাহির।

মেহেদির বিজ্ঞাপন প্রসঙ্গে ববি বলেন, ‘অনেক বড় আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। সম্প্রতি ঢাকার অদূরে একটি রিসোর্টে শুটিং করে এসেছি। এটি নির্মিত হচ্ছে ঈদ টার্গেট করে। বিজ্ঞাপনটির গল্পে একটি ঝলমলে বিয়ে বাড়ির দৃশ্য দেখানো হয়েছে। এতে আমার সঙ্গে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।’

জানা গেছে, ঈদের আগে থেকে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল ও অনলাইনে বিজ্ঞাপনটি প্রচার হবে। এর আগে ‘এলিট মেহেদি’র বিজ্ঞাপনের মডেল হয়েছেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া ও সারিকা। সেই তালিকায় এবার যোগ হলো ববি নামটিও।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন