,

ভারতের বিহারের কলেজে নিষিদ্ধ বোরকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলেজে আসতে হলে মানতে হবে ড্রেস কোড। বোরকা পরে আসা চলবে না। চলতি সপ্তাহের শুরুতে এমনই নোটিস জারি করেছে ভারতের বিহারের পটনার জেডি উইমেনস কলেজ। তবে ড্রেস কোডে ছাড় দেওয়া হয়েছে শনিবার।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ওই নোটিশ দেওয়া হয়। তাতে বলা হয়েছে, আমরা ছাত্রীদের জানাচ্ছি, কর্তৃপক্ষের নির্ধারিত ড্রেস কোড মেনেই কলেজ চত্বরে ঢুকতে হবে। ব্যতিক্রম কেবলমাত্র শনিবার। কলেজ চত্বরে ও ক্লাসরুমে বোরকা পরে আসা নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে আড়াইশ রুপি।

কলেজের প্রিন্সিপাল শ্যামা রায় বলেন, ‘বোরকা শব্দটা ব্যবহার না করলেই হতো।’ আরজেডি-র বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ ‘তালিবানি’ আচরণ করছে। অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহার করতে হবে। আরজেডি-র বিধায়ক ভাই বীরেন্দর বলেন, আপত্তিকর পোশাকের ওপর নিশ্চয় নিষেধাজ্ঞা থাকা উচিত। কিন্তু কুর্তা-পায়জামা অথবা বোরকায় নিষেধাজ্ঞা জারি করা অনুচিত। কলেজ কর্তৃপক্ষ তালিবানি নিষেধাজ্ঞা জারি করেছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা