সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগার একাদশ
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি ও পিটিভি স্পোর্টস।
বাঁচা মরার এ ম্যাচে বাংলাদেশের একাদশে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে সফরকারী বাংলাদেশ। জবাবে শোয়েব মালিকের অর্ধশতকে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল।
আজকের ম্যাচে পাকিস্তান জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে বাংলাদেশ জিতলে রোববারের তৃতীয় ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।











