,

কীভাবে বুঝবেন চীনের সেই ভাইরাসে আক্রান্ত হলে

news-image

অনলাইন ডেস্ক : চীনে উদ্ভব হওয়া করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ জন। এ ছাড়া ১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে উদ্বেগটি আরও বাড়িয়ে দিয়েছে, ভয়ংকর এই ভাইরাস দেশটির সীমান পেরিয়ে ছড়িয়ে পড়েছে এখন অনেক দেশেই। দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকং, ম্যাকাউ, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও প্রাদুর্ভাব ঘটেছে এই ভাইরাসের।

ভয়ংকর এই ভাইরাসে আক্রান্ত হতে পারে যে-কেউ। তাই প্রত্যেকের আগে থেকে সতর্ক থাকা উচিত। তবে কী করে বুঝবেন-কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন? চলুন জেনে নিন এই ভাইরাসের লক্ষণগুলো-

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে বা তার সঙ্গে হাত মেলালেও এই ভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো-জ্বর, শ্বাসকষ্ট, কাশি। অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনাভাইরাস হলো মরণব্যাধি।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়। অসুস্থ কারোর কাছাকাছি যাবেন না। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। নোংরা হাত চোখে-মুখ দেবেন না।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান