সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহসান আলীকে সাজঘরে ফেরালেন আমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান শিবিরে তৃতীয় আঘাত হানলেন আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলের এ স্পিনারের বলে বিভ্রান্ত পাকিস্তানের তরুণ ওপেনার। বাংলাদেশ দলের বিপক্ষে অভিষেক ম্যাচে ৩২ বল খেলে ৪টি চারের সাহায্যে ৩৬ রান করে ফেরেন আহসান আলী। ১১.৫ ওভারে দলীয় ৮১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তার আগে শোয়েব মালিকের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৪৬ রানে জুটি।

ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তান সেরা ব্যাটসম্যান বাবর আজমকে সাজঘরে ফেরান শফিউল ইসলাম। শুরুর ধাক্কা সামলিয়ে ওঠার আগেই পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দলীয় শূন্য রানে ফেরেন বাবর আজম।

এরপর ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজ। ৫ ওভারে দলীয় ৩৫ রানে ফেরেন হাফিজ।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে নেমে স্লোথ গতিতে ব্যাটিং করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ১১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭১ রান করেন তারা। এরপর ৫৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল।

৩৪ বল খেলে ৪টি চার ও এক ছক্কায় ৩৯ রান করে ফেরেন দেশসেরা ওপেনার তামিম। ১৩ বলে মাত্র ১২ রান করে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। লিটন আউট হওয়ার পর কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন নাঈম শেখ। দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। তার আগে ৪১ বলে ৩টি চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন নাইম।

১০ বলে মাত্র ৯ রানে ফেরেন আফিফ হোসেন। ৫ বলে ৭ রান করে ফেরেন সৌম্য সরকার। ১৪ বলে ১৯ আর ৩ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন। ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (নাঈম ৪৩, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ১৯*, লিটন ১২, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*)।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে