সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে পথ হারা জিম্বাবুয়ে। তাদের ছুড়ে দেওয়া অল্প রানের টার্গেট অনায়াসে স্পর্শ করল শ্রীলঙ্কা।

হারারেতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার পঞ্চম দিন স্বাগতিক জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারায় দিমুথ করুনাত্নের দল। কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার বিনা উইকেটে ৩০ রান নিয়ে ব্যাটিং করতে নেমে ১৭০ রানে দ্বিতীয় ইনিংসে ঘুরিয়ে যায় প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে। অধিনায়ক শেন উইলিয়ামস (৩৯), ব্রেন্ডন টেইলর (৩৮) ও রেজিস চাকাভা (২৬) ছাড়া কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ২৭ রানে ৪ উইকেট নেন সুরেঙ্গা লাকমল। তিন উইকেট নেন লাহিরু কুমারা। দুই উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৩৫৮ রানের জবাবে ৯ উইকেটে ৫১৫ রানে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে অপরাজিত ২০০ রান করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে