সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ গোল খেয়ে অঝোরে কেঁদেছিলেন সিজার

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের শুভেচ্ছা দূত হিসেবে এসেছেন সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজার। বৃহস্পতিবার ব্যস্ত সময়ের এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন অনেক কথাই। তাতে অবধারিতভাবে উঠে এল ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের বিষয়টি। জানালেন, লজ্জাকর ওই হারের পর ড্রেসিং রুমে অঝোরে কেঁদেছিলেন।

নিজেদের মাঠ বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে জার্মানির কাছে পাত্তাই পায়নি ব্রাজিল। প্রথমার্ধে পাঁচ হজমের পর দ্বিতীয়ার্ধে আরও দুই খায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচটিকে ক্যারিয়ারের সবচেয়ে কালো ম্যাচ বললেন সিজার।

“হারের পর ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ ছিল। কেউই কথা বলছিল না। একদমই চুপ হয়ে গিয়েছিল সবাই। অনেকেই কাঁদছিল। আমি কাঁদছিলাম অঝোরে। এমনকি সান্ত্বনা দেওয়ারও কেউ ছিল না।”

“অনেকটা সময় পরে আমাদের ফেডারেশনের সভাপতি এসে সান্ত্বনা দেন। তিনি বলেন ফুটবলে এমন কিছু হতেই পারে। এবার সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। আমাদের জন্য সবচেয়ে কঠিন ছিল পরদিন ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া। কারণ, তখনো নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ বাকি। মাথা উঁচু করে সেখানে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে