সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো গোলে সেমিতে জুভেন্তাস

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো গোল করলেন শুরুতে। রদ্রিগো বেন্তানকুর ও লিওনার্দো বোনুচ্চি করলেন একটি করে গোল। তাতে রোমাকে হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনালে জায়গা করে নিল জুভেন্তাস।

বুধবার রাতে রোমাকে ৩-১ গোলে হারায় জুভেন্তাস। প্রথমার্ধের ২৬ মিনিটেই গোলের খাতা খোলেন পর্তুগিজ তারকা রোনালদো। পরে প্রথমার্ধেই আরো দুই গোল আদায় করে জুভরা। ৩৮ মিনিটে বেন্তানকুর ব্যবধান ২-০ করেন। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন বোনুচ্চি।

দ্বিতীয়ার্ধে রোমা ব্যবধান কমায় আত্মঘাতী গোল থেকে। জুভেন্তাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জ্বালে বল ঠেলেছেন। সেমিফাইনালে এসি মিলান অথবা তুরিনোকে প্রতিপক্ষ হিসেবে পাবে জুভেন্তাস।

জুভেন্তাসের হয়ে শেষ দশ ম্যাচে ১৩তম গোল পেলেন রোনালদো। এ বছর ৩৪ বছর বয়সী তারকার এটি সপ্তম গোল। একই সঙ্গে কোপা ইতালিয়াতে এটি তার প্রথম গোল। ক্যারিয়ারে এ নিয়ে ১৫টি ভিন্ন ক্লাব প্রতিযোগিতায় গোল পেলেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন