,

জাতীয় সংগীত না পারলে ‘বাংলাদেশি’!

news-image

অনলাইন ডেস্ক : আজিজুল মণ্ডল, তানজেল শেখ, সাহেব ও তার নাবালক ছেলে। বেঙ্গালুরুর মারঠাহাল্লি থানার পুলিশ এই চার শ্রমিককে গভীর রাতে বস্তি থেকে তুলে আনে। এরপর অভিনব কায়দায় তাদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সাব্যস্ত করে।

জি নিউজ জানায়, তিনজনের কাছে আধার ও ভোটার কার্ড রয়েছে। কিন্তু পুলিশ মানতে নারাজ। থানায় দাঁড়িয়ে ঠিক করে জাতীয় সংগীত গাইতে পারেনি এই চারজন। তাই তাদের ‘অনুপ্রবেশকারী’ বলছে পুলিশ।

এ দিকে ওই চারজনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কয়েকজন আইনজীবী। তারপরই পুলিশ নতুন যুক্তি দেয়। জানায়, ওই চারজন অতীতে অপরাধের সঙ্গে যুক্ত ছিল।

মুনেকোলালার শ্রমিক বস্তি থেকে তুলে আনা চারজনকে পুলিশে থানার মধ্যেই জাতীয় সংগীত গাইতে বলে। ঠিক করে জাতীয় সংগীত গাইতে না পারায় চারজনকে ‘অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হয়।

এর পর ওই চারজন যাবতীয় কাগজপত্র দেখান। ভোটার কার্ড, আধার কার্ড দেখার পরও পুলিশ মানতে চায়নি। পুলিশের সাফ জবাব, জাতীয় সংগীত গাইতে না পারা মানেই অনুপ্রবেশকারী।

তিন শ্রমিক জানায়, তারা নদীয়া জেলার বাসিন্দা।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মুনেকোলালার শ্রমিক বস্তিতে অপরাধমূলক কাজকর্ম চলে। কিন্তু বস্তির লোকজন জানায়, পুলিশ ওই চারজনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে গভীর রাতে তুলে নিয়ে যায়।

অলটারনেটিভ ল ফোরামের কয়েকজন আইনজীবী ওই শ্রমিকদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন। পুলিশ এরপর থেকেই তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ প্রমাণের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা