,

সোলেইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর এবার হত্যা করা হলো দেশটির আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন ও সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত।

গতকাল বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে দুই আততায়ী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এ হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মোজাদ্দামি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো।

এর আগে গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান