সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক উর্বশী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে জায়গা খুঁজতে মরিয়া অভিনেত্রী উর্বশী রাউটেলা। বিভিন্ন সময়ে অভিনয় ও বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হয়েছেন তিনি। শাবানা আজমির দুর্ঘটনা নিয়ে টুইট করতে গিয়ে ট্রোলের স্বীকার হলেন উর্বশী।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেত্রী শাবানা আজমি। এরপরই তার আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তারকা, রাজনীতিবীদ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করেন।

শনিবার রাতের প্রধানমন্ত্রী মোদির টুইটের ৫ ঘণ্টা পর সেই টুইট হুবহু কপি করে টুইট করেন উর্বশী। তিনি সেখানে প্রধানমন্ত্রী মোদির থেকে যে পোস্টটি কপি করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

এরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয় উর্বশীর। প্রধানমন্ত্রীর পোস্ট কপি-পেস্ট করার জন্য কটাক্ষের মুখে পড়েন তিনি। অনেকে বলেছেন প্রধানমন্ত্রীর টুইটটি রিটুইট করতে পারতেন উর্বশী। তা না করে তিনি পোস্টটি হুবহু কপি করে টুইট করেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে