সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা নয়, সিরিজ নিয়ে ভাবছেন মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন। সিরিজ জেতার লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাহমুদউল্লাহ।

আগামীকাল রাতেই বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ত্যাগ করবে পাকিস্তানের উদ্দেশে। প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সফরে যাওয়ার আগে মঙ্গলবার শেষ দিনের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে মাহমুদউল্লাহ রিয়াদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি এতটুকু বলতে পারি আমার মনে হয় দলের অন্য খেলোয়াড়রাও চিন্তিত না। কারণ এটার সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এখন ওখানে খেলার কথাই চিন্তা করছি, কীভাবে ভালো পারফর্ম করতে পারব এবং জিততে পারব এটা নিয়েই বেশি চিন্তিত। সিরিজ জেতার উদ্দেশ্যেই খেলব।’

টাইগার অধিনায়ক মনে করেন, নিরাপত্তার কথা চিন্তা না করে খেলাতে ফোকাস করাই শ্রেয়। টি-টোয়েন্টি পাকিস্তান খুবই শক্তিশালী। র‍্যাংকিংয়ে দলটির অবস্থান এক নম্বরে অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। টি-টোয়েন্টিতে টাইগারদের সাম্প্রতিক সাফল্য বলতে দিল্লিতে ভারতকে হারানো।

এই র‍্যাংকিংকেই মাথায় নিচ্ছেন না মাহমুদউল্লাহ। ‘র‌্যাংকিংটা অবশ্য ভিন্ন কথা বলে। আমরা ৯ নম্বরে ওরা এক নম্বরে। তারা ধারাবাহিকভাবে ফর্মে আছে এই ফরম্যাটে। আমার কাছে মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি বিগত সিরিজে এবং লাস্ট কয়েকটা সিরিজ আমি খুব আশাবাদী আমরা ভালো করতে পারব, ইনশাল্লাহ আমরা সিরিজ জেতারই চেষ্টা করব’-বলছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

দলে নেই মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ভারতকে হারানোর মূল কারিগর ছিলেন তিনিই। এ জন্য অধিনায়ক মাহমুদউল্লাহ আর তামিমের দায়িত্বটা অনেক বেড়ে যাবে কি-না, কী মনে করছেন তিনি?

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি এবং তামিম ব্যক্তিগতভাবে অবশ্যই অনুভব করি আমাদের দায়িত্বটা একটু বেশিই থাকবে। বিশেষভাবে টপ অর্ডারে তামিমের অভিজ্ঞতা অনেক বেশি মেটার করে। ও খুব ছন্দে আছে অনেক রান করেছে বিপিএলে। আমি ব্যক্তিতগতভাবে অনুভব করব যে আমি যেন আমার দায়িত্বটা পালন করতে পারি।‘

দলের সবাইকেই দায়িত্বটা নিতে হবে- এ কথা উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় প্রতিটা খেলোয়াড়েরই দায়িত্ব থাকবে। অনেকেরই হয়তোবা ডিফারেন্ট ব্যাটিং অর্ডারে ব্যাটিং করতে হতে পারে। আমার মনে হয় এই অ্যাডাপ্টিবিলিটা ওরা মেন্টালি চিন্তা করছে এবং তারা এটা মানিয়ে নেবে।’

কাল বুধবার রাতে বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করবে। ২৩ তারিখ বিশ্রাম নিয়ে পরদিনই মাঠে নেমে যাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে