সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের নতুন বোলিং কোচ গিবসন

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা চলছিল বঙ্গবন্ধু বিপিএল চলাকালীন সময় থেকে। গিবসন কুমিল্লা ওয়ারির্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন। অবশেষে তার ওপরেই আস্থা রেখেছে বোর্ড। মোস্তফিজদের বোলিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আগামী দুই বছর। আজ মঙ্গলবার রাতে এক বিবৃতির মাধ্যমে তার নাম ঘোষণা করে বোর্ড।

গত রোববার বিসিবির বোর্ড মিটিংয়ে এই ক্যারিবীয়র সঙ্গে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। ২০২২ সাল পর্যন্ত গিবসন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।

তার সঙ্গে চুক্তির বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, ‘তিনি একজন অসাধারণ কোচ। বিশ্বব্যাপী তার কোচিংয়ের অভিজ্ঞতা দারুণ। তার সুযোগ হয়েছে বাংলাদেশ দলকে খুব ভালোভাবে দেখার। আমি নিশ্চিত বাংলাদেশ দলের কোচিং স্টাফে সে একজন মূল্যবান সদস্য হতে যাচ্ছেন।’

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়ন্টি সিরিজ থেকেই তিনি কাজ শুরু করবেন। কাল রাত আটটায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ক্যারিবীয়। বিপিএল চলাকালীন বিসিবির সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন।

টাইগারদের বোলিং কোচ হতে আগ্রহী গিবসন বলেছিলেন, ‘অবশ্যই, আমি ক্রিকেট ভালোবাসি, বোলিং কোচিংটা ভালোবাসি। এখানে একটা সুযোগ রয়েছে আসার এবং আমি মনে করি তরুণ বোলারদের আমি সহযোগিতা করতে পারব। আমি অবশ্যই এই সুযোগের দিকে তাকিয়ে আছি।’

চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। চুক্তি মোতাবেক এ বছরের অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কথা। কিন্তু তার আগেই বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট।

নিজ দেশের ক্রিকেটে কাজ করার সুযোগ আসায় ল্যাঙ্গাভেল্ট মোস্তাফিজদের দায়িত্ব থেকে ইস্তফা দেন। আর এ কারণেই গিবসনের টাইগারদের নতুন কোচ হওয়ার সুযোগ তৈরী হয়েছে।

গিবসন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। দুই টেস্টে তিনি নিয়েছেন তিন উইকেট ও ১৫টি ওয়ানডেতে নিয়েছেন ৩৪টি উইকেট।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন