সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যা ও নির্যাতনের অভিযোগে একটি তদন্তের আহ্বান জানিয়ে লন্ডন পুলিশে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করেছে ব্রিটেনের একটি আইনি চেম্বার।

এছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করা হয়েছে। সোমবার সিসির দুই দিনের ব্রিটেন সফর সামনে রেখে শনিবার এই আহ্বান জানানো হয়েছিল।-খবর আনাদুলুর

মিসরীয় সরকার ও রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে জানিয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কাছে এই অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক জাস্টিস চেম্বারস।

গত নভেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল বলেছে, ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকা মুরসিকে গত বছরের ১৭ জুন কায়রোর আদালত চত্বরে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

শনিবারে এক বিবৃতিতে আইনি চেম্বারটি জানায়, বিশেষভাবে অভিযোগে অনুরোধ জানানো হয়, মুরসির মৃত্যু ও তার মৃত্যুপূর্ব নির্যাতন, যা তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে, তার তদন্ত করতে হবে।

কাজেই ড. মুরসির ওপর চালানো নির্যাতন নিয়ে সিসি অবহিত নয়; এটা বিশ্বাসযোগ্য হতে পারে না বলে জানিয়েছে ওই আইনি চেম্বার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী