সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচে মাত্র ৪৬ বলেই জয় পেল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়ার যুবারা। তবে দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে তারা। ১০ উইকেট আর ২৫৪ বল হাতে রেখে তাদের হারিয়েছে অজিরা।

গতকাল সোমবার কিম্বারলিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নাইজেরিয়া অনূর্ধ্ব-১৯ দল। তবে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি দলটির ব্যাটসম্যানরা। ৩০.৩ ওভারে ৬১ রানেই গুটিয়ে যায় নাইজেরিয়ার ইনিংস।

নাইজেরিয়ার পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনিং ব্যাটসম্যান ওলালিঙ্কা ওলালে। বাকি ১০ ব্যাটসম্যানের একজনও দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। আর শূন্যতেই আউট হন চারজন। অপরদিকে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল তানভীর সাঙ্ঘা। ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৫ উইকেট নেন তিনি ।

৬২ রানের টার্গেটে খেলতে নেমে ৭.৪ ওভারেই খেলা শেষ করে অজি দুই ওপেনার স্যাম ফ্যানিং ও ফ্রাসের ম্যাকগার্কন। ফানিং ২৬ বলে ৩০ আর ম্যাকগার্ক ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে