সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিশংসনের মামলা: বেকসুর খালাস দাবি ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : অভিশংসন মামলা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেকসুর খালাস দাবি করেছে তার আইনজীবীরা। সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হওয়ার আগে সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানালো তার আইনজীবীরা। খবর বিবিসির।

সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবীরা বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগ সংবিধানের একটি বিপজ্জনক বিকৃতি। এদিকে বিচার শুরু হওয়ার আগে ট্রাম্পের অভিশংসনের পক্ষে থাকা আইনজীবীরা দাবি করেছে, ট্রাম্প আগামী নির্বাচনে জালিয়াতির জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় সিনেট শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকে বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। পরবর্তী পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতোমধ্যে সিনেটের ১শ’ আইনপ্রণেতা শপথ নিয়েছেন। সিনেটে অভিযোগ প্রমাণিত হলেই বরখাস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে