,

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে আঘাত হানা তিনটি কাতিয়ুশা রকেটের দুটি দূতাবাসের কাছেই বিস্ফোরিত হয়। হামলার পর পুরো গ্রিন জোন জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। ইরানের এই জেনারেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের আল-তাজি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যরা ওই ঘাঁটিতে অবস্থান করলেও এসব হামলায় কোনো হতাততের ঘটনা ঘটেনি বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা