,

বাবা-মায়ের মতোই আদর পাচ্ছি : পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘অনন্য মামুন ভাইয়ের সাইকো ছবিতে দারুণ একটি টিম হয়েছে আমাদের। বেশ মজা করে কাজ করছি। শুটিংয়ের ফাঁকে হইচই করছি। ’ এই অনলাইনকে বলছিলেন পূজা চেরি।

নায়িকা হওয়ার পর এই প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বাইরে কোন ছবিতে কাজ করছেন পূজা চেরি। ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটির শুটিং অন্যরকম আনন্দ নিয়েই করছেন বলে জানালেন তিনি।

বর্তমানে চট্টগ্রামে চলছে এই ছবির শুটিং। ছবিটিতে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকীর মেয়ে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজাকে।এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তারা।

গুণী দুই ব্যক্তির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা বললেন, প্রথমবার সেলিম আংকেল ও রোজি আন্টির সঙ্গে অভিনয় করছি। নতুন অভিজ্ঞতা। খুব হেল্পফুল দুজন মানুষ। অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। তারা একদম বাবা-মায়ের মতোই আদর করছেন।

ছবিটি নিয়ে পরিচালক অনন্য মামুন বলেন, শহীদুজ্জামান সেলিম ভাই একজন প্রভাবশালী রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন। তার স্ত্রী রোজি আপাকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে। একটা পারিবারিক গল্প আবহ দেখা যাবে। পাশাপাশি থাকবে রোমান্স, থ্রিলার ও অ্যাকশন।

আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর