,

জেপি নাড্ডা বিজেপির নতুন সভাপতি!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লিতে, সোমবার সকাল থেকে। এবার মোদির দলের কাণ্ডারি হিসাবে আর্বির্ভুত হচ্ছেন দলের নেতা জগৎপ্রকাশ নাড্ডা। তার সভাপতি হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

পত্রিকাটি বলছে, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সোমবার সকাল থেকে শুরু হয়েছে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। এতে উপস্থিত রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ির মতো শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে মনোনয়পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে সাড়ে ১২টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাখ্যান করার সময় দেয়া হয়েছে মাত এক ঘণ্টা, স্থানীয় সময় দেড়টা থেকে আড়াইটা। এরপরই ভোটাভুটির মাধ্যমে সভাপতির নাম ঘোষণা হবে।

আনন্দবাজার বলছে, এবার বিজেপি সভাপতি হিসাবে দলের কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নাম একরকম পাকাই হয়ে গিয়েছে। তাই এ পদের জন্য অন্য কারো প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই। তাই ভোটাভুটি ছাড়াই ঘোষণা করা হতে পারে দলীয় প্রধানের নাম।

বিজেপি সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার পর্ব মিটে গেলে এ দিন সভাপতি হিসাবে নাড্ডার নাম প্রস্তাব করবেন অমিত শাহ, রাজনাথ সিংহ এবং নিতিন গডকড়ি। তাতে সমর্থন জানাবেন দলের জাতীয় পরিষদের সদস্যরা। নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা। সেখানে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানাবেন অমিত শাহ, রাজনাথ সিংহরা। সেখানে বক্তৃতা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন সেখানে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা