,

হ্যারি-মেগান রাজকীয় উপাধি হারালেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল আর তাদের রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে তাদের সরকারি বাসস্থান উইন্ডসর ক্যাসেল সংস্কার করতে যে প্রায় ৩০ লাখ ডলার খরচ হয়েছে, তা শোধ করতে হবে।

শনিবার বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতির এ তথ্য জানানো হয়। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির।

রাজপরিবারের হ্যারি ও মেগানের উপাধি ডিউক অ্যান্ড ডাচেস অব সাচেক্স। গত সপ্তাহে তারা ঘোষণা দিয়েছেন রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তারা।

ওই ঘোষণায় আরও বলা হয়, তারা স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে চান এবং ব্রিটেনের পাশাপাশি উত্তর আমেরিকাতেও বসবাস করতে চান।

আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিজেদের সময় উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের মধ্যে ভাগ করার লক্ষ্যে রাজপরিবারের ভূমিকা সীমিত করতে চান হ্যারি-মেগান।

ব্রিটিশ সিংহাসনে উত্তরাধিকারের ধারায় হ্যারি আছেন ষষ্ঠ অবস্থানে।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই তারা বিষয়টি নিয়ে যুবরাজ চার্লসের সঙ্গে কথা বলেছেন এবং আলোচনার জন্য রানির সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু বড়দিনের আগে সেই সাক্ষাৎ না পেয়ে তারা অবকাশ কাটাতে কানাডা চলে যান এবং সেখানে বসেই তাদের সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা