সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। জুনিয়র টাইগাররা তুলে নিয়েছে ৯ উইকেটের বড় জয়। জিম্বাবুয়ের দেয়া ১৩০ রানের লক্ষ্য মাত্র ১১.২ ওভারেই পেড়িয়ে যায় আকবর আলীর দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২২ ওভারে ১৩০ রান তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মাত্র ১০ বলে ৩২ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম। মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন ইমন। জয় ২৬ বলে ৩০ ও ইমন ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা খারাপ ছিলো না জিম্বাবুয়ের। এক পর্যায়ে মাত্র এক উইকেট হারিয়ে দলটির স্কোরবোর্ডে ছিল ৬৮ রান। তবে এরপরই ছন্দপতন ঘটে তাদের শিবিরে।

এক পর্যায়ে ১২৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ২৮.১ ওভারে বৃষ্টির ফলে খেলা বন্ধ হয়। সে সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান।

বৃষ্টির কারণে এরপর আর ব্যাট হাতে নামতে পারেনি জিম্বাবুয়ে। কার্টেল ওভারের ম্যাচে ২২ ওভারে বাংলাদেশকে ১৩০ রানের লক্ষ্য বেঁধে দেয়া হয়।

জিম্বাবুয়ের পক্ষে তাদুওয়ানশে মারুমানি সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া মিল্টন সুম্বা ২৮, এমানুয়েল বাওয়া ২৭ ও ডেন শ্যাডেনডর্ফ ২২ রান করেন।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শামিম হোসেন ও রাকিবুল হাসান প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে