সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার ৫ কোচিং স্টাফ পাকিস্তানে যাচ্ছেন না

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাহমুদউল্লাহরা। এর আগে তিন দিনের অনুশীলন করবেন তারা। ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা। আর ২৫ ও ২৭ জানুয়ারি একই মাঠে বাকি দুই ম্যাচে লড়বেন তারা।

পাকিস্তান সফরে একমাত্র মুশফিক ছাড়া সব ক্রিকেটারেই যাচ্ছেন। তবে আপত্তি জানিয়েছেন টাইগার দলের কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই। সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদের সবাই বিদেশি। দলের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এরই মধ্যে সেখানে যেতে অপরাগতা প্রকাশ করেছেন। তার পাশাপাশি সফরে যেতে চাইছেন না টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক।

পাঁচ দিনের সফরে দলের সঙ্গে যাচ্ছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। গেল বছরের শেষদিকে বিসিবির সঙ্গে চুক্তি হয় নিউজিল্যান্ড এ কিংবদন্তির। ভারতীয় নাগরিক হওয়ায় দেশটিতে যাচ্ছেন না তামিমদের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান। তবে স্কাইপের মাধ্যমে দলকে সহায়তা করবেন তিনি। হাত ভাঙার কারণে তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন না শ্রীলংকার ট্রেনার তথা কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। তাদের অনুপস্থিতিতে এইচপির লংকান কোচ চম্পাকা রামানায়েক পেস বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান সফর করবেন। আর বাংলাদেশের সোহেল ইসলাম স্পিন ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে যাচ্ছেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। কারণ ফিজিও ছাড়া সফর ভাবাই যায় না। কেননা খেলোয়াড়দের টুকটাক ইনজুরি থাকেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী