সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুর্নামেন্ট সেরা রাসেল

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুতেই রাজশাহী রয়্যালসের টিম ম্যানেজমেন্ট ক্যারবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেন। বঙ্গবন্ধু বিপিএলে দলকে চ্যাম্পিয়ন করে তার ওপর ভরসা করার প্রতিদান দেন এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে সমান পারদর্শিতা দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। এই ম্যাচেও ব্যাটে-বলে দুর্দান্ত করেন রাসেল। ব্যাট হাতে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে একাই হারিয়ে রাজশাহীকে ফাইনালে তুলেছেন রাসেলই।

পুরো টুর্নামেন্টে রাসেল ১৩ ম্যাচ খেলে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান। বল হাতে ১৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। সর্বোচ্চ ৩৭ রান দিয়ে নেন চার উইকেট।

আন্দ্রে রাসেল একমাত্র বিদেশি খেলোয়াড় যিনি বিপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে