,

এই অভিনেতা ৭৫ বছর বয়সে বিয়ে করলেন

news-image

বিনোদন ডেস্ক : দুজনেই অভিনয় জগতের। এক জনের বয়স ৭৫, আর অন্যজনের প্রায় ৫০। দুজনেই যৌবন পেছনে ফেলে এসেছেন অনেক আগেই। আবার বয়সেরও বিশাল ফারাক। কিন্তু তাতে কী? ভালোবাসা ছিল অটুট। বহু বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতা চলচ্চিত্রের দুই তারকা অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।

গতকাল বৃহস্পতিবার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনো খামতি ছিল না। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর। অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়।

দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু,সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর