সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফর মুশফিক-ভেট্টরি ছাড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্যক্তিগত কারণে পাকিস্তানে যাবেন না বলে বিসিবিকে জানিয়েছেন। জাতীয় দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি যাচ্ছেন না পাকিস্তানে। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেইনার মারিও ভিল্লাভারায়নেকেও পাচ্ছে না দল।

বাংলাদেশ ক্রিকেট অরারেশন্সের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘আমরা মুশফিকের চিঠি পেয়ছি। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে থাকবে না সে।’ অবশ্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের সফরে থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাকিস্তানে যেতে সমস্যা নেই। সমস্যা নেই দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোরও।

বাংলাদেশ জাতীয় দলে কোন নিয়মিত বোলিং কোচ নেই এখন। চার্লস ল্যাঙ্গাভেল্টে চলে গেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়ে। টাইগারদের বোলিং কোচের খন্ডকালীন দায়িত্ব নিয়ে তাই পাকিস্তানে যাবেন বাংলাদেশ এইচপি দলের লংকান কোচ চম্পাকা রমানায়েকে। আর স্পিন কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম।

মারিও ভিল্লাভারায়ন অবশ্য নিরাপত্তা তথা ব্যক্তিগত কারণ নয়। পাকিস্তান যাচ্ছেন না তার আঙুলের ইনজুরির কারণে। তার জায়গায় তুষার কান্তি হাওলাদারকে দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলাদেশ আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানের লাহোরে সিরিজের প্রথম টি-২০ খেলবে। শেষ টি-২০ খেলবে ২৭ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে