,

মিথিলা জানতে চান, সৃজিত কবে আসবেন ঢাকায়

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘুরে বেড়ানো কিংবা রোমান্টিক ছবি নিয়মিত শেয়ার করে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। এ নিয়ে শোবিজ অঙ্গনে চলে আলোচনা-সমালোচনাও।

এবার মিথিলা জানতে চাইলেন, তার স্বামী সৃজিত কবে আসছেন ঢাকায়? মঙ্গলবার টুইটারে সৃজিতকে মেনশন করে এমনই এক টুইট করেন এই অভিনেত্রী।

মূলত, ‘আই লাভ ইউ’-এই তিনটি শব্দ ছাড়া প্রিয় মানুষকে কিছু বলার একটি খেলার অংশ হিসেবেই সৃজিতকে উদ্দেশ করে কথাগুলো লিখেন মিথিলা। ‘কবে আসবে ঢাকায়’-এই তিন শব্দ ব্যবহার করে ওই চ্যালেঞ্জে অংশ নেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে গত বছর ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর ইন্সটাগ্রামে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন বাংলাদেশের এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর