,

বাঁধন-রিয়াজ ভোট চাইলেন আতিকের জন্য

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ভোট চেয়েছেন অভিনেত্রী বাঁধন ও চিত্রনায়ক রিয়াজ। আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় প্রচারণায় গিয়ে নৌকা মার্কায় ভোট চান তারা।

প্রচারণায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘ফার্মগেটের আশপাশের এলাকাগুলোতে সকালে আমরা ভোটের প্রচারণায় যাই।’

জানা যায়, আজ সকালে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ফার্মগেট-কুনিপাড়া এলাকার প্রচারণায় অংশ নেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেনিস তারকা জোবেরা রহমান নিলু, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদসহ আরও কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। এ সময় তাদের সঙ্গে ছিলেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলামও।

ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে এক নির্বাচনী সমাবেশে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাস মালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে চাই। এ জন্য ঘরে ঘরে উন্নয়নের মার্কা নৌকা পৌঁছে দিতে হবে। ঢাকাকে যানজটমুক্ত করার উদ্যোগ নেব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর