,

ইউক্রেনের সেই বিমান ভূপাতিতের ভিডিও ধারণকারীকে গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের উড়োজাহাজকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার ভিডিও ধারণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরান জানিয়েছে, আটক ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের মুখোমুখি করা হবে। খবর বিবিসির

গত বুধবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনের উড়োজাহাজ ফ্লাইট পিএস৭৫২-কে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

‘ভুল করে’ উড়োজাহাজটিকে গুলি করা হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরান জানিয়েছে।

একটি ‘বিশেষ আদালত’ তদন্ত তদারকি করবে বলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন।

তিনি বলেছেন, এটি কোনো সাধারণ মামলা হবে না। পুরো বিশ্ব এই আদালতের ওপর দৃষ্টি রাখবে।

উড়োজাহাজটিকে ক্ষেপণাস্ত্র আঘাত করছে, গত সপ্তাহে এমনটি একটি ভিডিও যিনি অনলাইনে পোস্ট করেছিলেন, রেভোল্যুশনারি গার্ড (আইআরজিসি) তাকে গ্রেপ্তার করেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

কিন্তু যে ইরানি সাংবাদিক প্রথমে ভিডিওটি পোস্ট করেছিলেন, তিনি ‘তার সূত্র নিরাপদ আছে’ বলে জানিয়েছেন। ইরানের কর্তৃপক্ষ ভুল লোককে গ্রেপ্তার করেছে বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই উড়োজাহাজের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হওয়ার কথা প্রথমে অস্বীকার করেছিল ইরান। পরে স্বীকার করে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভুল করে একাজ করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা