,

সেন্সরে যাচ্ছে ‘সৌভাগ্য’

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। ২০১০ সালে এই জুটি অভিনয় করেন ‘সৌভাগ্য’ নামে একটি ছবিতে। এফ আই মানিক পরিচালিত ছবিটির শুটিং শেষ হয় ২০১২ সালে। মাঝে দীর্ঘ আট বছর কেটে গেলেও আলোর মুখ দেখেনি ‘সৌভাগ্য’।

এবার সেন্সর বোর্ডে যাচ্ছে ডিপজল-মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি। এমনটাই জানালেন এর নির্মাতা এফ আই মানিক। সবকিছু গুছিয়ে আগামী মাসেই এটি সেন্সরে দেওয়া হবে।

এই নির্মাতা বলেন, ‘ছবির কাজ অনেক আগেই শেষ করেছি। তবে নানা কারণে এটি সেন্সরে দেওয়া হয়নি। এবার ছবিটি সেন্সরে যাবে। আগামী মাসেই “সৌভাগ্য” সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এরপর একটি দিনক্ষণ দেখে এটি মুক্তি দেব।’

ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘সৌভাগ্য’। ছবিটি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এফ আই মানিক অসংখ্য ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন। আর “সৌভাগ্য”র গল্পটা অনেক সুন্দর। সব মিলিয়ে আমি আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

‘সৌভাগ্য’ ছবিতে ডিপজল-মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর