,

জুটিবদ্ধ হলেন মাহি-রোশান!

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্লাড’ নামের ছবিতে। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন রোশান!

বিষয়টি নিয়ে রোশান বলেন, নির্মাতা ওয়াজেদ আলীর সুমনের সঙ্গে সিনেমাটির ব্যাপারে মৌখিকভাবে কথা হয়েছে। সিনেমাটি করতে রাজি হয়েছি। তবে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হইনি। শুটিংয়ের সময় নিয়ে আলোচনা চলছে। সব ঠিক থাকলে আমি সিনেমাটি করছি।

নির্মাতা সুমন জানিয়েছেন, শুধু রোশানই নয় সিনেমাটির কাজের ব্যাপারে সিয়ামের সঙ্গেও কথা হয়েছে। কারো সঙ্গেই আনুষ্ঠানিক ভাবে চুক্তি হয়নি। ছবির প্রযোজকও দেশে নেই। তিনি ফেরার পরেই নায়ক চূড়ান্ত করা হবে। আপাতত গল্পের কাজ করছি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত ‘মন দেবো মন নেবো’ সিনেমাটি। রবিন খান পরিচালিত ছবিটি ভালবাসা দিবসে মুক্তি পাবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে। ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন শিবলী নোমান।

অন্যিদকে চলতি মাসেই ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাজ শেষ করেছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটিতে সাইমন সাদিকের সঙ্গে দেখা যাবে তাকে। ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর